1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৭:৪০ পিএম
শেয়ার করুন

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় বিভিন্ন মাধ্যম থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন আমির হামজা।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘একটু জানিয়ে রাখি— গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।’

তার ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল— কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি আমার অনুপস্থিতিতে সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।

’নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্ট প্রসঙ্গে জানতে চেইলে মুফতি আমির হামজা কালবেলাকে জানান, পাবনা-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব তো সরাসরি টেলিভিশন টকশোতে হুমকি দিয়েছে। আমি আগামীকাল নিরাপত্তার জন্য থানায় জিডি করব। সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানাব।

নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কাছ থেকে হুমকি পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি কালবেলাকে জানান, নির্দিষ্ট কোনো জায়গা না, সব মাধ্যম থেকেই হুমকি আসছে। নির্দিষ্ট করে নাম বলতে পারছি না। আগামীকাল পর্যন্ত বিষয়টা দেখব কী হয়। আগামীকাল জিডি করে আপনাদের জানাব।

নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, সেরকম মনে করছি না। বিষয়টি দল থেকে দেখছে।

এ সময় তিনি পরিবারের নিরাপত্তার বিষয়ে বলেন, আমার মেয়েগুলো ছোট, চিন্তাতো হয় সবার। মানুষ তো সব এক রকম না। দেখলেন না হাদি সাহেবের কী হয়ে গেল।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *