1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইমতিয়াজ সুলতান ইকরামকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ করলেন স্ত্রী - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ইমতিয়াজ সুলতান ইকরামকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ করলেন স্ত্রী

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন

নগরের বায়েজিদ এলাকা থেকে অস্ত্রসহ ইমতিয়াজ সুলতান ইকরাম নামে একজনকে গ্রেপ্তারের ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার সুচীর অভিযোগ ‘পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে’ তার স্বামীকে এবং একটি সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ‘এস রহমান হল’-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে সুচী বলেন, “পুরো ঘটনাই মিথ্যা ও সাজানো নাটক। আমার স্বামী একজন ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাসাতেই ছিলেন। আমাদের বাসায় কোনো অস্ত্র ছিল না।”

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী চাইলে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নগরের বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকা থেকে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) ও তার সহযোগী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে র‍্যাব-৭, চট্টগ্রাম। র‍্যাব এর দাবি, ইমতিয়াজ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় এবং পরে দেওয়া তথ্যের অভিযান চালিয়ে আরও একটি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইকরামের স্ত্রী সুচী, অস্ত্র উদ্ধারের এই ঘটনাটি পুরোটাই পরিকল্পিত উল্লেখ করে বারবারই গণমাধ্যমে বলে আসছেন “তাঁর স্বামী নির্দোষ।” চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আবারও গণমাধ্যমের সামনে জানান, তার স্বামীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

লিখিত বক্তব্যে জানান, চট্টগ্রামের বহুল আলোচিত দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে (যাকে ধরিয়ে দিতে পুলিশ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল) ধরিয়ে দিতে সহায়তা করার পর একটি চক্র ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার পরিবারকে ফাঁসানোর জন্য উঠেপড়ে লেগেছে। ইতোমধ্যে কয়েকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে, যা চট্টগ্রাম পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সুচী আরও বলেন, “আমি গর্ভবতী। অভিযানের সময় পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বাসার ভেতরের অবস্থা ফেসবুকে লাইভে দেখাতে চেয়েছিলাম, কিন্তু র‍্যাব সদস্যরা তাতে বাধা দেন।”

ইকরামের পরিবারের এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন। সেই সঙ্গে পুলিশের সহায়তা কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য যে, র‍্যাব-৭, চট্টগ্রাম বায়জিদ বোস্তামি এলাকা হতে ৪ মামলার অভিযুক্ত ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কালাম আজাদকে ২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করার কথা জানিয়ে একটি সংবাদ সম্মেলন করেন এবং বিস্তারিত তুলে ধরেন র‍্যাব-৭, চট্টগ্রাম এর অধিনায়ক লে: কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *