1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উত্তরাঞ্চলের কৃষি নিয়ে মহাপরিকল্পনা রয়েছে বিএনপির: তারেক রহমান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

উত্তরাঞ্চলের কৃষি নিয়ে মহাপরিকল্পনা রয়েছে বিএনপির: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬ ১০:০২ পিএম
শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহামান বলেছেন, উত্তরাঞ্চলের কৃষি তথা কৃষকদের নিয়ে তার দল বিএনপির মহাপরিকল্পনা আছে। বিশেষ করে এ অঞ্চলে রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে কৃষি পণ্য পরিবহন সহজতর করা হবে। যারা কৃষি পণ্য কেন্দ্রিক মিল-কারখানা করতে চায় তাদেরকে বিশেষ সুবিধা দেয়া হবে। যাতে এ অঞ্চলের শিক্ষিত যুবকরা সে সব প্রতিষ্ঠানে চাকরি করে বেকারত্ব ঘোচাতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁয় নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে তারেক রহামান বলেন, কৃষি কার্ড, ফেমেলি কার্ডসহ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। যাতে গ্রামের প্রতিটি মানুষ প্রাথমিক চিকিৎসার সবকিছু গ্রামে বসেই মেটাতে পারেন।

খেলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, যুব সমাজকে যে কোন মূল্যে খেলাধুলায় ফেরাতে হবে। এ জন্য খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। আর এসব কিছু বাস্তবায়নের জন্য আপামর মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।সমাবেশ শেষে জুলাইয়ে শহিদ ও বিভিন্ন সময় হত্যার শিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারেক রহমান।

সমাবেশে নওগাঁ ও জয়পুরহাটের ৮টি আসনের বিএনপি মনোনীত প্রাথীর্দের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান।

এই বিভাগের আরো খবর