1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উপাচার্যের আমন্ত্রণে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষামন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

উপাচার্যের আমন্ত্রণে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষামন্ত্রী

ববি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের বিশেষ আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের সংকট তুল ধরলে দ্রুত সংকট নিরসনের প্রতিশ্রুতি দেন।

বৃহস্পতিবার (২৫ই জুন) দুপুর ১২:৩০ টায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে ক্যাম্পাসে স্বাগত জানান উপাচার্য। এসময় তাঁরা পরস্পর কুশলাদি বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সংকট, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি। এসময় শিক্ষামন্ত্রী অবকাঠামোগত সংকট নিরসনসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।

পরিদর্শনকালে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রীর নিকট শিক্ষার্থীদের বিভিন্ন দাবিসম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশারেফ হোসন এবং সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।

এই বিভাগের আরো খবর