1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এক দফা দাবিতে ভিসির বাসভবনে তালা ঝুলিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

এক দফা দাবিতে ভিসির বাসভবনে তালা ঝুলিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫ ১২:৫৭ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক  ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে তার বাসভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৷ এদিন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (৫ মে ) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করেন ৷ পরে দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে তারা বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয় ৷  এসময় ভিসি ড. শূচিতা তার বাসভবনে ছিলেন না ।

খোঁজ নিয়ে জানা যায় , গত ১লা মে থেকে ভিসি ঢাকার গেস্ট হাউজে অফিস করছেন। যদিও ইউজিসি থেকে এ বিষয়ে নিষেধ রয়েছে। এদিকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিসি অধ্যাপক ড শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ১১ বিভাগের শিক্ষার্থীরা বিবৃতি দিয়েছে।

এছাড়াও চলমান পরিস্থিতির মধ্যে কর্মকর্তাদের একাংশ উপাচার্যকে প্রধান অতিথি করায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের একটি সভা পণ্ড করেছেন শিক্ষার্থীরা  ৷ সেখানে ভিসি ঘেসা কর্মকর্তাদের একটি অংশ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়াতে দেখা গেছে ।  এদিকে আজ বুধবার ব্যাক্তিগত কারণ দেখিয়ে শেরে  বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির এবং জীবননান্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ৷ এর আগে গত ২৯ এপ্রিল একই কারণ দেখিয়ে বিজয় -২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো.মেহেদী হাসান পদত্যাগ করেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী বাংলা বিভাগের আশেক এলাহী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। কারণ তার কর্মকাণ্ড জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক৷ তিনি সময়মত বিভিন্ন ফাইলে স্বাক্ষর না করায় বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে৷ যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একজন নতুন যোগ্য উপাচার্য নিয়োগ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপাচার্যের বাসভবনের গেটে তালা ঝুলবে৷

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, জুলাই বিপ্লবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিভিন্ন পদে বেছে বেছে পদায়ন করেছেন এই উপাচার্য, আর যারা শিক্ষার্থীদের পক্ষে ছিল, তাদের নানাভাবে হয়রানি ও হেনস্তার শিকার হতে হয়েছে। নিয়ম অনুযায়ী একজন উপাচার্যের সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকার কথা থাকলেও, আমাদের উপাচার্য বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন। ফলে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয় তার স্বাভাবিক গতিতে পরিচালিত হচ্ছে না৷ সাত মাসের পর্যবেক্ষণে আমরা নিশ্চিত হয়েছি যে, বর্তমান উপাচার্যের অধীনে উন্নয়নমূলক কর্মকাণ্ড বা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।

জানতে চাইলে সদ্য পদত্যাগ করা প্রভোস্ট আব্দুল আলিম বছির জানান, “আমি ব্যক্তিগত কারন দেখিয়ে আজকে ভিসি দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে এর পিছনে অনেক কারন আছে। আমি এখন বলতে চাই না”।

সার্বিক বিষয়ে ভিসি অধ্যাপক ড. শূচিতা শরমিনকে কয়েকবার ফোন করা তিনি ফোন ধরেননি।

এই বিভাগের আরো খবর