1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘এসআরবি’ লেখা জ্যাকেটে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাবেক সেনাসদস্য সহ গ্রেপ্তার ৬ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

‘এসআরবি’ লেখা জ্যাকেটে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাবেক সেনাসদস্য সহ গ্রেপ্তার ৬

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭:১৯ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী থেকে ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাকরিচ্যুত সাবেক সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, বুধবার ভোরে কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৫ সংলগ্ন এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাতে বাঁশখালীর প্রেমবাজারে নিজের হার্ডওয়্যারের দোকান থেকে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় চক্রটি। সদস্যরা কালো পোশাক, ‘এসআরবি’ লেখা জ্যাকেট, ভুয়া পরিচয়পত্র ও হ্যান্ডকাফ ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। অপহরণের পর ব্যবসায়ীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপকের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পুলিশের আরও জানায়, চক্রটির নেতৃত্বে ছিলেন চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য সুমন মুন্সি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন মিজানুর রহমান, জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, ছলিম ওরফে সেলিম এবং দেলোয়ার হোসেন।

অভিযানে অপহরণে ব্যবহৃত একটি গাড়ি, ‘এসআরবি’ লেখা পাঁচটি কালো জ্যাকেট, দুটি ভুয়া পরিচয়পত্র ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সুমন মুন্সি আগে উখিয়া এলাকায় র‍্যাবে কর্মরত ছিলেন। সে সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে চাকরিচ্যুত হওয়া ও কারাভোগের পর তিনি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। পরবর্তী সময়ে ভুয়া এসআরবি পরিচয়ে একটি দল গড়ে তোলেন।

তিনি আরও বলেন, আব্বাস উদ্দিন ও দেলোয়ার হোসেন বিভিন্ন স্থানে সম্ভাব্য ভুক্তভোগীদের গতিবিধি পর্যবেক্ষণ করে সুমনকে তথ্য দিতেন। এরপর সুমন ও তার সহযোগীরা ভুয়া এসআরবি পরিচয় ব্যবহার করে অপহরণ এবং রোহিঙ্গা ক্যাম্পে আটকে রেখে মুক্তিপণ আদায় করতেন।

এই বিভাগের আরো খবর