1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কন্যাশিশু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পিতা গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কন্যাশিশু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পিতা গ্রেপ্তার

তিমির বনিক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১২:৫৮ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ কন্যাশিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে (৩৩) ১৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১২ই জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় পাশ্ববর্তী উপজেলা শ্রীমঙ্গলে আওতাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

জানা যায়, বিগত ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের তিন বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে দিয়ে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া।

এ ঘটনায় নিহত শিশুর মা রুবি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ছমিরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই ছমির মিয়া আত্মগোপনে চলে যায়। গতকাল শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ ১৩ বছর পর খুনি ছমির মিয়াকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ছমিরকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর