1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কাঞ্চন-নিপুণকে শপথ পাঠ করালেন মিশা - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

কাঞ্চন-নিপুণকে শপথ পাঠ করালেন মিশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৫৩ পিএম
শেয়ার করুন

আপিল বোর্ডের সিদ্ধান্তে গতকাল শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। ঘোষণা অনুযায়ী আজ রোববার ইলিয়াস কাঞ্চন ও নিপুণসহ শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। বিকেল সাড়ে ৫টায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) খোলা প্রাঙ্গণে শপথ অনুষ্ঠান হয়। তবে সেই অনুষ্ঠানে আসেননি আচরণবিধি ভঙ্গের অভিযোগে প্রার্থিতা বাতিল হয়ে সাধারণ সম্পাদক পদ হারানো জায়েদ খান। 

জায়েদের প্যানেলের সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর অনুষ্ঠানে উপস্থিত থেকে বিস্ময় তৈরি করেছেন। অবশ্য অভিনেতা আলমগীর একে দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। মিশা নিজেই উপস্থিত থেকে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করেন। পরে ইলিয়াস কাঞ্চন নির্বাচিত বাকি সদস্যদের শপথ পাঠ করান। আসেননি ডিপজল, রুবেল, মৌসুমীসহ অন্যরাও।

এদিকে, জায়েদ খানের প্যানেলের কেউ উপস্থিত না হওয়ায় গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন, মামলা করবেন জায়েদ। অবশ্য এই নায়কও এমনটাই জানিয়েছেন। অন্য পক্ষ বলছে, জায়েদ নতুন করে শপথের আয়োজন করতে যাচ্ছেন। যার ফলে শিল্পী সমিতির এই শপথ এখন মুখরোচক সূচিতে পরিণত হয়েছে।

শপথ নেওয়া নতুন এই কমিটি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেবে। আর শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করায় নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে নিপুণের বিজয় মেনে নিতে নারাজ জায়েদ খান।

এই বিভাগের আরো খবর