1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬ ৮:২৮ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্র্যাক শিখা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের

বুধবার সকালে ব্র্যাক শিখা প্রকল্পের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ব্র্যাকের শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন।
শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, জেলা ব্র্যাকের সমন্বয়ক আবু জাফর, সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম।
বক্তারা জানান, স্কুল পর্যায়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌন হয়রানি বিষয়ে সচেতন করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং সঠিক ভূমিকা পালনে সহযোগিতা করতে হবে। সকল অভিভাবকদের যৌন হয়রানি বিষয়ে সচেতন করতে হবে।

এই বিভাগের আরো খবর