1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে শ্রেনী কক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ৩ ছাত্রী আহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

কালিয়াকৈরে শ্রেনী কক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ৩ ছাত্রী আহত

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে ক্লাশ চলাকালীন সময়ে শ্রেনী কক্ষের ভেতর চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে ৬ষ্ট শ্রেনীর ৩ ছাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।
আহত শিক্ষার্থীরা হলো কালিয়াকৈর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী তাসনিয়া, শারিকা ও হাবিবা।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধবার বিকেল ৩টার দিকে ৬ষ্ট শ্রেনী কক্ষে পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের একটি চলন্ত সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। এতে ফ্যানের আঘাতে ওই বিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়। ঘটনার পরপরই শিক্ষক ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর রুমাইছা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অনেকেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
রুমাইছা হাসপাতাল সূত্রে জানা যায়,আহত তিন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীতে ক্লাশ চলাকালীন সময় হঠাৎ চলন্ত একটি সিলিং ফ্যান নিচে পড়ে যায়। এসময় ক্লাশের ২/১জন সামান্য আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর