1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি

কুড়িগ্রামে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ৪:১১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে পুকুরের জলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া এলাকার জনৈক মোকছেদ আলী’র পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই গ্রামের বাঁশঝাড় থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। পরে এলাকাবাসী ওই বাঁশঝাড়ের পাশে মোকছেদ আলী’র পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদূদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ২০/২২ বছরের যুবকের। তার গায়ে গেঞ্জি ছিল এবং নিচের অংশে কিছুই ছিল না।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, খবর পাওয়ার পর আমরা লাশ উদ্ধার করি। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ৩/৪ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা করছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর