1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষা কক্ষে অসুস্থ হলেন ২ পরীক্ষার্থী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষা কক্ষে অসুস্থ হলেন ২ পরীক্ষার্থী

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ৩:০৩ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই পরীক্ষার্থী।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ডিগ্রি মহিলা কলেজ কেন্দ্রে আইসিটি বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে ৭ নম্বর ও ১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।অসুস্থ পরীক্ষার্থীরা হলেন- সুমি আক্তার এবং শিরিনা আক্তার তারা উভয়ই মানবিক বিভাগের ছাত্রী।

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর ১৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী সুমি আক্তার এবং ৭ নম্বর কক্ষের পরীক্ষার্থী শিরিনা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কর্তৃপক্ষ চিকিৎসক নিয়ে এসে পরীক্ষা কক্ষেই শিরিনা আক্তারের শরীরে স্যালাইন পুশ করার ব্যবস্থা করেন। স্যালাইন পুশ করানো অবস্থায় কিছুটা সুস্থতা অনুভব করলে সকাল সাড়ে ১১টার দিকে আবারও পরীক্ষার খাতায় লেখা শুরু করেন শিরিনা। অন্যদিকে সুমি আক্তার বেশি অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর দুপুর ১২ টা ২৫ মিনিটে পরীক্ষা কক্ষে ফিরে আসেন সুমি আক্তার।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বায়েজিদ হাসান জানান, পরীক্ষার নিয়ে দুঃচিন্তায় ঠিকমত খাওয়া দাওয়া না করার কারণে ওই পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে সুস্থ হয়ে আবারও পরীক্ষা কেন্দ্রে ফিরে গেছে।

ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে থাকা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম ও কেন্দ্র সচিব আসাদুজ্জামান সরকার বলেন, দুজন পরীক্ষার্থী অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পর একজন সুস্থ হয়ে আবারও পরীক্ষায় অংশ নেন। অন্যজন বেশি অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিভাগের আরো খবর