1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ৩:১৩ পিএম
শেয়ার করুন

সমন্বয়কের ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট ও সহিংসতা বন্ধের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

আজ (৮ আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজের সমন্বয়কারী লাইলাতুল ইসলাম রুমানা লিখিত বক্তব্যে জানান, দেশে বিরাজমান সংকট সমাধানে বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এসময়ে একটি স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট,সহিংসতা ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে। এদের সাথে আন্দোলনকারী কোনও ছাত্রের সংশ্লিষ্টতা নেই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছাত্রলীগের বাধা ও হামলা উপেক্ষা করে সরকারের পতনের হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। বিরাজমান এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা ও শান্তি রক্ষায় এ সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, সমন্বয়ক নাজমুস সাকিব শাহী, নাহিদ হাসান নাঈম প্রমুখ।

সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই উপদেষ্টা, পাঁচ সমন্বয়কারী ও সহ-সমন্বয়কসহ ৩৬ জন ছাত্রের নামের একটি তালিকা সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর