1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুড়িগ্রামে সমালোচিত সাবেক প্রতিমন্ত্রীর ভাই সুরুজ্জামাল আটক - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী

কুড়িগ্রামে সমালোচিত সাবেক প্রতিমন্ত্রীর ভাই সুরুজ্জামাল আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ১:৫৪ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও সমালোচিত সুরুজ্জামাল মিয়াকে আটক করেছে পুলিশ।
তিনি কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ পরিচয় দিতেন। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে প্রভাব খাটিয়ে তিনি উপজেলায় নানা অপকর্মে নেতৃত্ব দিতেন।
শুক্রবার (৭ মার্চ) বিকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সুরুজ্জামাল মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
জানাযায়, সুরুজ্জামাল মিয়া পেশায় ‘স’ মিল মিস্ত্রি ছিলেন। ২০০৯ সালের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সুরুজ্জামালের ‘উত্থান’ শুরু হয়।
ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীবিধৌত রৌমারী উপজেলার বাসিন্দা আওয়ামী লীগের এই নেতা আজাহার মণ্ডল নামে এক নৌকার মাঝিকে অপহরণ ও গুম মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়াও ২০১৮ সালের নির্বাচনের পরদিন তার নেতৃত্বে স্থানীয় বিএনপি সমর্থক আবুল কাশেমের বাড়িতে ভাঙচুর চালিয়ে দুটি গরু লুট করে ভূরিভোজ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়াও বেপরোয়া এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করে চাকরি খাওয়ার হুমকি প্রদান, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছে টাকা গ্রহণ, অবৈধ ড্রেজার উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাসহ মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) লুৎফর রহমান বলেন, আটক সুরুজ্জামালের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর