1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত - ৪০ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনেস্তার অভিযোগ প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন বন্ধুত্বের বেশে দাদাগিরি এ দেশের জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই! সিএমপি’র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল

কুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত – ৪০

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬ ৮:৩৩ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ভাংচুর,লুটপাটের ঘটনায় উভয় গ্রামের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার(১৫ জুন) সকাল সাড়ে ১০টায় তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রাম ও পাশের মেঘনা উপজেলার বিনতপুর ও আলীরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় তিতাসের সুলতানা মিয়া (৫৫), নাছির উদ্দিন (৫২), মো. কবির মিয়া (৪৫)সহ ১৫ জন আহত হয়েছে। অপরদিকে মেঘনার বিনতপুর ও আলীরচর গ্রামের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আশংকা জনক অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
নতুন ভাটেরারচর গ্রামবাসীদের ভাষ্য, প্রায় ২০ বছর আগে গ্রামের পশ্চিম পাশের একটি চরের একাংশ নিয়ে মামলার রায় পায় তারা। কুমিল্লা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে চাষাবাদ করে আসছে এতদিন। তবে হঠাৎ করে আজ সকালে বিনতপুরের সেলেম ও ছেনু আলীরচর থেকে নৌকায় লোকজন নিয়ে গ্রামে আসে। তারা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামে ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়।

এর মধ্যে নতুন ভাটেরারচর গ্রামের আশর আলীর দোকান,শাহ আলম মেম্বার, আলী আহম্মেদ, শফিক মিয়া, নুর মোহাম্মদ ও গরীব হোসেনসহ ছয়জনের বসত ঘর ভাংচুর ও লুটপাট করে।
খবর পেয়ে তিতাস ও মেঘনা থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাটেরারচর গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কুর ভূঁইয়া বলেন, প্রায় ২০ বছর আগে এই চর নিয়ে মামলা করে দুই উপজেলার লোকজন। কিন্তু নতুন ভাটেরারচর গ্রামের পক্ষে রায় আসায় সরকার তাদের লিজ দেয়। তখন থেকে তারাই জমি চাষ করে আসছে।এ বিষয়ে বিনতপুরের অভিযুক্ত সেলেম ও ছেনুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
তিতাস থানার এসআই মাহমুদুল জানিয়েছে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। কিছুক্ষণ পর মেঘনা থানা পুলিশ এলে পরিস্থিতি আরও শান্ত হয়।
মেঘনা থানার এসআই আক্তারুজ্জামান বলেন, তিতাস থানা পুলিশ ও আমরা যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করে মেঘনার লোকজন নিয়ে আসি।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসক তানভীর লতিফ জানিয়েছেন, প্রায় ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছে। সবাই ইটের আঘাতপ্রাপ্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর