মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও বর্তমান প্রেক্ষাপট গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় শাস্তির দাবি জানালেন ড. মুহাম্মদ ইউনূস ৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

গাজীপুর সিটি মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪ ১১:৫৪ এএম
Advertisement
শেয়ার করুন

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র জায়েদা খাতুন। সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

আজ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎ হয়। এসময় পঞ্চমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র।

গাজীপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন মেয়র জায়েদা খাতুন। সঠিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দিয়ে গাজীপুরের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরের ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জয়লাভ করেন জায়েদা খাতুন। এরপর গত ১১ অক্টোবর মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হিসেবে তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর