1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গুলশানে বাসভবনের পথে তারেক রহমান - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

গুলশানে বাসভবনের পথে তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৮:০৭ পিএম
শেয়ার করুন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানে নিজ বাসভবনের দিকে রওনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে আজ (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাকে দেখতে এভারকেয়ারে যান তারেক রহমান।

খালেদা জিয়াকে দেখতে আগেই রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা দুপুর ১২টা ৫৫ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।

এর আগে, দুপুর পৌনে চারটার দিকে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *