1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ - আজকের কাগজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি নওগাঁয় পুলিশের উদ্যোগ হারানো প্রায় এক’শ ফোনসেট উদ্ধার,মালিকের কাছে হস্তান্তর শাপলা চত্বরে ঘটনার মামলা: দুই সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী ১৭ বছরের আন্দোলনে যারা মাঠে ছিল না, তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ব্র্যাক ব্যাংকের সহায়তায় কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ শুরু

গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ১১:০২ পিএম
শেয়ার করুন

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে এবং চাঁদাবাজি-দখলবাজিসহ দেশের বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন করতে ব্যর্থ হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি-দখলবাজি বন্ধ এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘পুরো বাংলাদেশ এই মুহূর্তে তীব্র জ্বালানি সংকটে ভুগছে। সরকারের অপরিকল্পনা, নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সরকার গ্যাস সরবরাহ করতে না পারলে, গ্যাসের দাম কমাতে না পারলে এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।’

চাঁদাবাজির কারণে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এসব পরিস্থিতির পরিবর্তন করতে না পারলেও সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, বাজেটের পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং ভবিষ্যতেও বাড়বে না- সরকার এমন একের পর এক মিথ্যা কথা বলছে। সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি। একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি।’ যাদের কাছ থেকে টাকা নিয়ে সরকার নির্বাচন করেছে, এখন তাদের হাতে দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, ভারতের কাছ থেকে জবাবদিহি নিশ্চিত করতে না পারলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দেশের জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বিচারব্যবস্থার ওপর আঘাত এসেছে। এ বিষয়ে সরকার শুধু একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।

নাহিদ ইসলাম বলেন, ‘তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকতে পারছে না।’ জাতীয়তাবাদের কথা বলেও সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন।

এই বিভাগের আরো খবর