1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় পুলিশের উদ্যোগ হারানো প্রায় এক'শ ফোনসেট উদ্ধার,মালিকের কাছে হস্তান্তর - আজকের কাগজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি নওগাঁয় পুলিশের উদ্যোগ হারানো প্রায় এক’শ ফোনসেট উদ্ধার,মালিকের কাছে হস্তান্তর শাপলা চত্বরে ঘটনার মামলা: দুই সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী ১৭ বছরের আন্দোলনে যারা মাঠে ছিল না, তারাই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ পুরান ঢাকায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ব্র্যাক ব্যাংকের সহায়তায় কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ শুরু

নওগাঁয় পুলিশের উদ্যোগ হারানো প্রায় এক’শ ফোনসেট উদ্ধার,মালিকের কাছে হস্তান্তর

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:৩৮ পিএম
শেয়ার করুন

হারিয়ে যাওয়া প্রায় এক’শ মোবাইল ফোন সেট নওগাঁর জেলা পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও ক্রাইম এবং গোয়েন্দা শাখার উদ্যোগে উদ্ধার উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধারকৃত মোবাইল ফোন সেট গুলো ১৬ আগস্ট রোববার দুপুরে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যলায়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলো মালিকদের হাতে তুলে দেন। হারানো মোবাইল ফোন সেট ফিরে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভুগীরা। জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম এবং গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইল ফোন গুলো সনাক্ত ও উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিনত হয়েছে। হারানো মোবাইল মালিকদের নিকট ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ হারানো সকল মোবাইল উদ্ধারের জন্য সর্বদাই তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর