1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গ্রীনহাউজে গোপন গাঁজার বাগান, পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

গ্রীনহাউজে গোপন গাঁজার বাগান, পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৮:০৬ পিএম
শেয়ার করুন

সীমান্তবর্তী কুড়িগ্রামে এবার গ্রীনহাউজ (তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী) তৈরি করে গোপনে গাঁজা চাষের চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। সুপারি বাগানের ভেতরে অত্যাধুনিক পদ্ধতিতে গড়ে তোলা ওই গাঁজার বাগানে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে অভিযুক্ত পিতা-পুত্র।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
পুলিশ জানায়, একটি সুপারি বাগানের ভেতরে তাপ ও বৃষ্টির প্রভাব থেকে গাছ রক্ষায় বিশেষ তারজালি বেষ্টনী নির্মাণ করে দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে গাঁজার আবাদ করা হচ্ছিল। অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যায় ব্যবহৃত বিশেষ তাপপ্রতিরোধী বেষ্টনীও জব্দ করা হয়। উদ্ধার করা সব আলামত থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৫০) এবং তার ছেলে মো. রুবেল হোসেনকে (২৫)। পুলিশের উপস্থিতি টের পেয়েই তারা সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ পথ দিয়ে ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানা সূত্র জানায়, পলাতক ওই পিতা-পুত্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের গ্রেপ্তারে অভিযানও অব্যাহত রয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্ত এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার ওপর নির্ভরতা কমিয়ে দেশেই গাঁজা উৎপাদনের চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।”
সীমান্ত এলাকায় গ্রীনহাউজ প্রযুক্তি ব্যবহার করে গোপনে গাঁজা চাষের এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, সংঘবদ্ধ মাদকচক্র নতুন কৌশলে মাদক উৎপাদনের নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

এই বিভাগের আরো খবর