1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চকরিয়ায় জমির বিবাদে ছুরিকাঘাতে স্থানীয় জামায়াত নেতা খুন - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

চকরিয়ায় জমির বিবাদে ছুরিকাঘাতে স্থানীয় জামায়াত নেতা খুন

চকরিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ৪:০০ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনায় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন স্থানীয় জামায়াত নেতা আরিফুল ইসলাম (৪৮)। এ সময় গুরুতর আহত হন জেঠাতো ভাই খায়রুল আলম (৪০) নামের আরও একজন। আহত ব্যাক্তিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের হাছিমার কাটাস্থ সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম সিকদার পাড়ার আলতাফ আহমদ চৌধুরীর পুত্র এবং তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কৈয়ারবিল ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আহত জেঠাতো ভাই খায়রুল আলমের বাবার নাম জামাল হোসেন চৌধুরী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়- সিকদার পরিবারের ভূ-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় জায়গা নিয়ে সকাল থেকে চরম উত্তেজনার মধ্যে প্রতিপক্ষ রাজু মিয়া বৈদ্যের ছেলে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি শরীরের একাধিক স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফুল ইসলাম।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে জেঠাতো ভাই খায়রুলকেও।

চকরিয়া থানার পুলিশ জানায় পরে আরিফুল ইসলামকে ছুরিকাঘাতকারী সুজন মিয়া লুকিয়ে থাকলে তাকে ধরতে সেনাবাহিনী ও পুলিশ ওই বাড়ি ঘিরে রাখে। কিছুক্ষণ পর তাকে আটক করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা বাহিনী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) রিদুয়ানুল হক সাংবাদিকদের জানান- জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি তাত্ক্ষণিকভাবে চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ জিম্মায় নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর