1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:৫৬ পিএম
শেয়ার করুন

ব্যাপক উৎসাহ,উদ্দীপনা, ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । ভোট গ্রহণ শেষে জামায়াত পন্থী আইনজীবী এডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি, এডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহসভাপতি ও বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট মো: লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: আশ্রাফ আলী নিরব ও ধর্ম ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এডভোকেট মো: লিয়াকত আলী ৩৭ ভোট ও এডভোকেট মো: মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গননা শেষে সকলের উপস্থিতিতে চরফ্যাসন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী এডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন।
চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *