1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এআর সোহেব চৌধুরী
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ইবরাহীম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা বেশি জরুরি।”

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের সূচনাকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষার্থীরা সংগীত ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত আবহ সৃষ্টি করেন।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আগামী দিনের শিক্ষাজীবন নিয়ে আশাবাদ সৃষ্টি করে।

এই বিভাগের আরো খবর