1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চরফ্যাশনে মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করল জনতা - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আমি না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প ‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি! চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচরে যুবক খুন, গ্রেপ্তার ২ শূন্যরেখায় দুই শিশুর কান্না, এক মায়ের আর্তনাদ—‘আমরা বাঁচতে চাই’ নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান

চরফ্যাশনে মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করল জনতা

‎চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২৬ ৮:৩৯ পিএম
শেয়ার করুন

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে জুতার মালা গলায় পরিয়ে বাজার ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎সোমবার (২৫ মে) বেলা ১২ টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের পন্ডিত বাড়ির সামনে তাকে আটকের পর দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎আটক মাদক ব্যবসায়ী বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতার একটি দল দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের ওপরে পন্ডিত বাড়ির সামনে অভিযান চালিয়ে বাবুলকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয় এবং তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

‎দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল হোসেন জানান, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
তার কারণে যুবসমাজ ধ্বংসের মুখে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানালেও, অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) মো. আহসান কবির জানান, আটক বাবুলের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। সোমবার আটকের পর তাকে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরো খবর