1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চাঁদাবাজি-দখলদারি-লুটপাট আওয়ামী সন্ত্রাসীরাই করছে : আমিনুল হক - আজকের কাগজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কড়া জবাব রুমিনের কাভার্ডভ্যান কেটে ৪ কোটি ৮০ লাখ টাকা মুল্যের ইয়াবা সহ ৫ জন আটক দিনাজপুরের ২৯ বিজিবির অভিযান: ভারতীয় ইনজেকশন, ট্যাবলেট ও ইস্কফ সিরাপ জব্দ নওগাঁয় সিন্ডিকেটে জিম্মি আম চাষিরা বায়ান্ন কেজিতে ক্রয় একমন বিক্রয় চল্লিশ কেজিতে কটিয়াদীতে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, পুলিশ কর্মকর্তা সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর নওগাঁয় শিক্ষিকাকে যৌন হেনস্তাকারী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

চাঁদাবাজি-দখলদারি-লুটপাট আওয়ামী সন্ত্রাসীরাই করছে : আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ৩:২১ পিএম
শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে ফুটপাত থেকে চাঁদাবাজি করেছে,মানুষের জায়গা জমি দখলদারি করেছে, মানুষের বাড়ীঘরে লুটপাট করেছে।এই ধরনের অপকর্ম শুধু আওয়ামী সন্ত্রাসীরাই করতে পারে। বিএনপির পরিবারের কেউ এই ধরনের অপকর্মের সহিত জড়িত না।

তিনি বলেন, আমরা আগেই বলেছি লুটপাট, চাঁদাবাজি, দখলদারি কেউ করতে আসলে তাকে আইনের হাতে তুলে দিন। যদি আমার দলের নেতাকর্মীও হয়। কোন ক্ষমা নেই।

স্বৈরাচার শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিসহ আজ্ঞাবহ প্রশাসনের কর্মকর্তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার আহবান জানিয়ে আমিনুল হক বলেন, বাংলাদেশ আজ স্বাধীন, বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের আর যেন কোন স্বৈরাচার দেখতে না হয়। তিনি বলেন, আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার তৈরি হতে দিবো না। বাংলাদেশে যেন সুস্থ ও স্বচ্ছ ধারার রাজনীতি তৈরি হয়। দেশ মেরামত ও সংস্কারে আপনার আমার সকলকে এক যোগে কাজ করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলক্ষেতে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খিলক্ষেত থানা বিএনপির উদ্দোগে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আমিনুল হক তার বক্তব্যে এ সব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি খিলক্ষেত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর সাবেক যুগ্ম আহবায়ক আকতার হোসেন, সাবেক যুবনেতা এসএম জাহাঙ্গীর হোসেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল, খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক এসএম ফজলুল হক, যুগ্ম আহবায়ক মোঃ স্বপন, মোবারক দেওয়ান, সিএম আনোয়ার হোসেনসহ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর