বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা সাত হাজার কোটি টাকা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করলেন স্বর্ণ ব্যবসায়ী শাহীন সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার উদ্ধার বাংলাদেশ ও ভারতসহ ১৩ অঞ্চলে নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প টেস্টে ৫০তম ইনিংস হারের তিক্ত রেকর্ড বাংলাদেশের, মুল্ডারের বিরল কীর্তি শ্রমমন্ত্রী: বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর আগামীকালের জেলাভিত্তিক বিক্ষোভ সফল করতে জামায়াতের জোরালো আহ্বান নওগাঁয় সপ্তাহের ব্যাবধানে দুই মরদেহ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা সাত হাজার কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

দেশের চারটি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা সাত হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার তিন টাকা ছাড়িয়েছে। আগস্ট পর্যন্ত হিসাব করা এই বকেয়ার বড় একটি অংশ রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। এছাড়া তিনটি বেসরকারি এয়ারলাইনস বন্ধ হয়ে যাওয়ায় এই বিশাল অংকের অর্থ আদায় নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বেবিচক। দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে চারটি দেশীয় এয়ারলাইনসের কাছে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে বেবিচক। হিসাব বিবরণী অনুযায়ী, চারটি এয়ারলাইনসের কাছে বেবিচকের মোট পাওনা ৭ হাজার ১২৭ কোটি ৯ লাখ ৪৫ হাজার ৩ টাকা। বাংলাদেশ বিমানের হালহকিকত ও কিছু পর্যবেক্ষণ।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা পাঁচ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ দুই হাজার ৫৩২ টাকা। এই অংকের মধ্যে মূল বিলের পাশাপাশি ভ্যাট, আয়কর এবং বিল পরিশোধে বিলম্বের কারণে যুক্ত হওয়া সারচার্জ ও অতিরিক্ত ফি অন্তর্ভুক্ত রয়েছে। বেবিচকের পক্ষ থেকে নিয়মিত বকেয়া পরিশোধের তাগাদা দেওয়া হলেও, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর মধ্যে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকা পাওনা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে পাওনা ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৫৩২ টাকা। বিষয়টি নিয়ে পক্ষ থেকে লিখিত প্রশ্নও পাঠানো হয় রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটিকে। তবে ২৪ নভেম্বর বিকেল পর্যন্ত সংস্থাটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। বিমানকে বকেয়া পরিশোধের বিষয়ে চিঠি দেওয়ার তথ্য নিশ্চিত করে বেবিচকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক কাউছার মাহমুদ বলেছেন, পাওনা পরিশোধে বিমানকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে।

বেসরকারি তিনটি এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা রয়েছে মোট এক হাজার ২৫৮ কোটি টাকার বেশি। এর মধ্যে রিজেন্ট এয়ারওয়েজের কাছে পাওনা ৪৫৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৩ টাকা। জিএমজি এয়ারলাইনসের কাছে বকেয়া রয়েছে ৪১১ কোটি ৮০ লাখ ৯১ হাজার ৮১০ টাকা এবং ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৩৯১ কোটি ৭২ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা। এই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বেবিচকের নথিতে ‘মামলাধীন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকি তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে পাওনা ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই তিনটি বেসরকারি এয়ারলাইনসের অন্তত ১৩টি অকেজো উড়োজাহাজ বর্তমানে দেশের দুটি বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ১২টি বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো অ্যাপ্রোনে এবং একটি কক্সবাজার বিমানবন্দরে রয়েছে। উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের নয়টি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি এবং জিএমজি ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে উড়োজাহাজ রয়েছে। কক্সবাজার বিমানবন্দরে পড়ে আছে ইউনাইটেড এয়ারওয়েজের এটিআর-৭২-২১২ মডেলের একটি উড়োজাহাজ। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে।

পরিত্যক্ত এই উড়োজাহাজগুলো বিমানবন্দরের প্রায় এক লাখ ৯২ হাজার বর্গফুট জায়গা দখল করে রেখেছে। ২০২৪ সালের ২৬ মে বেবিচক এগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করার পর থেকে দীর্ঘ সময় ধরে পড়ে আছে। শাহজালাল বিমানবন্দরে থাকা ১২টি অকেজো উড়োজাহাজ ভাঙারি হিসেবে বিক্রির প্রস্তাব ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সচল উড়োজাহাজ হিসেবে ক্রেতা না মেলায় ভাঙারি হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সেগুলো নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়।

বেবিচকের তথ্য অনুযায়ী, এসব উড়োজাহাজ সরিয়ে জায়গা খালি করা গেলে ১২টি নতুন পার্কিং বে নির্মাণ করা সম্ভব হবে, যা থেকে প্রতিদিন প্রায় দুই কোটি ৮৮ লাখ টাকার অতিরিক্ত আয় করা যাবে। বর্তমানে সংস্থাটি বকেয়া আদায়ের পাশাপাশি বিমানবন্দরের জায়গা দখল করে থাকা এই জঞ্জাল সরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে যাত্রা শুরু করা জিএমজি এয়ারলাইনস জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও আর্থিক সংকটে ২০১২ সালের ২৮ মার্চ কার্যক্রম গুটিয়ে নেয়।

ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালে কার্যক্রম শুরু করলেও অব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ কোন্দলে ২০১৪ সালের সেপ্টেম্বরে ফ্লাইট বন্ধ করে এবং ২০১৬ সালের মার্চে পুরোপুরি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। পরে ২০১৬ সালের ৬ মার্চ থেকে সব ধরনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়।

এছাড়া করোনা মহামারীতে বড় ধরনের ক্ষতির শিকার হওয়া রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট ২০২০ সালের মার্চ থেকে বন্ধ। পরবর্তীতে ২০২৩ সালের মার্চে উচ্চ আদালতের নির্দেশে এর মূল প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডের অবলুপ্তি প্রক্রিয়া শুরু হয়। পণ্য পরিবহনকারী অ্যাঞ্জেল এয়ারওয়েজও ২০১৬ সালের পর থেকে আর সেবা প্রদান করছে না। আর কোভিড-১৯ মহামারি ও তীব্র আর্থিক সংকটের কারণে ২০২০ সালের মার্চ থেকে রিজেন্ট এয়ারওয়েজের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। বকেয়া ঋণ ও লিজের অর্থ পরিশোধ করতে না পারায় ২০২৩ সালের ২৯ মার্চ প্রতিষ্ঠানটির মাতৃপ্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডের অবলুপ্তি বা লিকুইডেশন প্রক্রিয়া শুরু হয়।

এই বিভাগের আরো খবর