1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - আজকের কাগজ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মহেশখালীতে ট্রলি উল্টে চালক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেসিডেন্ট হিসেবে লুলার সামনে যে ৫ বড় চ্যালেঞ্জ জনবল নিয়োগ দিয়ে মেহেরপুর পানি শোধনাগার দ্রুত চালুর আহ্বান ৩ কোটি ইরানির অস্ত্র প্রশিক্ষণের দাবি সরকারের, তথ্য নিয়ে সংশয় ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুলা দ্য সিলভা জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাস্টিন ট্রুডোর প্রেমে কেটি পেরির নতুন জীবন শুরু, বিচ্ছেদের পর শাদাবের হার না মানা সেঞ্চুরিতে পাকিস্তানের নাটকীয় জয়

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:১০ পিএম
শেয়ার করুন

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা জামায়াতের আমির মু, মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মো: আবুল কালাম,যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব নোমান খা,চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো:মেহেদী হাসান। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সুশীল সমাজের গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয় ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মাধ্যমে আগুন লাগলে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও প্রস্তুতি। বাড়িঘরে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
তাঁরা আরও বলেন, দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। দুর্যোগের আগাম প্রস্তুতি, দ্রুত সাড়া প্রদান এবং সম্মিলিত উদ্যোগই পারে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এ আয়োজনের মাধ্যমে চৌদ্দগ্রামে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর