1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে কৃষকদের মাঝে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

চৌদ্দগ্রামে কৃষকদের মাঝে হাইব্রিড সোলারচালিত মিনি কোল্ড স্টোরেজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে হাইব্রিড সোলার অপারেটেড ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো: সাফকাত আলী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমির মু,মাহফুজুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম, বিএনপি নেতা আবুল হাসেমসহ স্হানীয় নেতৃবৃন্দ।
উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাশিনর ইউনিয়নের হিলালনগর এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সৌরবিদ্যুৎচালিত এই মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের কৃষিপণ্য সংরক্ষণ করতে পারবে। এর ফলে ফসল সংগ্রহের পরপরই কম দামে কৃষিপণ্য বিক্রি করার প্রয়োজনীয়তা কমবে এবং সংরক্ষণের সুযোগ তৈরি হওয়ায় কৃষকরা বাজারদর বিবেচনা করে পণ্য বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষিপণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা সম্প্রসারণ করা গেলে উৎপাদন-পরবর্তী অপচয় কমানোর পাশাপাশি কৃষকদের অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার সুযোগ বাড়বে।
কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর