
কুমিল্লার চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সৃষ্ট আগুনে যুবদল নেতা আহসান উল্লাহ ভুঁঞার বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার ভোরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা নামকস্হানে এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মত রোববার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। সোমবার ভোর সাড়ে চারটায় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় ঘরটিকে ঘিরে ফেলে এবং মুহুত্বের মধ্যে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান,অগ্নিকাণ্ডে জগন্নাথ ইউনিয়ন যুবদলের সদস্য আহসান উল্লাহ ভুঁঞার বসতঘরটি পুড়ে যায়।এ মুহূর্ত্বে নতুন ঘর করার মতো তার সামর্থ নেই। সবকিছু হারিয়ে পরিবারটি খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে। অসহায় পরিবারটিকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা করলে মাথা গোঁজার ঠাই হতে পারে।ক্ষতিগ্রস্ত যুবদল নেতা আহসান উল্লাহ ভুঁঞা বলেন, আগুনে আমার থাকার একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়েছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। সরকার ও এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করছে।