1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টাঙ্গাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

টাঙ্গাইলে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোস্তফা কামাল
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪ ১১:৫১ এএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজির আরোহী কাচামাল ব্যবসায়ী বাবুল আহমেদ (৫০) নিহত হয়েছেন। অপর দিকে মোটরসাইকেল আরোহী সিয়ামকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল আহমেদ টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের শামছুল হকের ছেলে। তিনি সখীপুরে কাচামালের ব্যবসা করতেন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই ব্যবসায়ী সিএনজি যোগে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলার বোয়ালী পন্ডিত বাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি চালিত অটোরিকশাটি উল্টে যায়। এ সময় সিএনজিতে থাকা বাবুল আহমেদ ও মোটরসাইকেল আরোহী বোয়ালী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সিয়ামকে (১৮) গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাবুল আহমেদকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী সিয়ামকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর আলম সড়ক দুর্ঘটনায় বাবুল আহমেদ নামের এক সিএনজি আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর