1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার

টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন

তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।

নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান মাসুদ রুমী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায়। নির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করা হয়।

কমিটির অন্যান্য পদে যারা জয়ী হয়েছেন, তাদের মধ্যে সহসভাপতি পদে টেকভিশন২৪ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম দাস্তগীর (তৌহিদ), যুগ্ম সম্পাদক পদে ডিজিবাংলার বার্তা সম্পাদক বদরুদ্দোজা মাহমুদ তুহিন এবং কোষাধ্যক্ষ হিসেবে আরটিভির সহকারী বার্তা সম্পাদক মাহদী হাসান শিমুল নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের প্রতিবেদক রাশেদ ইমাম এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন সারাবাংলা ডটনেটের জ্যেষ্ঠ প্রতিবেদক ফারহানা হক নীলা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিদায়ী সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) মাল্টিমিডিয়া বিভাগের প্রধান এনামুল হক মজুমদার। অনুষ্ঠান শেষে নতুন পর্ষদের সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এই বিভাগের আরো খবর