1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টিলা ধ্বসে নারী চা শ্রমিক নিহত আহত-৩ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ

টিলা ধ্বসে নারী চা শ্রমিক নিহত আহত-৩

তিমির বনিক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪ ১১:২১ এএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের আওতাধীন কালেঞ্জি খাসিয়া পুঞ্জি এলাকায় কাজ করতে গিয়ে টিলা ধ্বসে গীতা কাহার (৩০) নামের এক চা শ্রমিক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৩-জন।

নিহত গীতা কাহার (৩০) উপজেলার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত শংকর কাহারের মেয়ে।

বৃহস্পতিবার (৩০শে মে) দুপুর ৩টার দিকে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কালেঞ্জি খাসিয়া পান পুঞ্জিতে এই ঘটনা ঘটে।

স্থানীয়ারা জানান, উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী এলাকা আদমপুর ইউনিয়নের আদমপুর বনবিট এলাকার কালেঞ্জি খাসিয়া পান পুঞ্জিতে কাজ করতে যান। কাজের সময় একটি টিলার অংশ ধ্বসে পড়লে মাটি চাপায় গীতা কাহার (৩০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়।

এসময়ে গীতার সাথে থাকা অন্য শ্রমিকরা একি বাগানের মেঘনাথ বেনবংশী (৪০), রাজেশ গৌড় (২৬) ও প্রদীপ কুর্মী (২২) আহত হন।

আহতদের পাত্রখোলা চা বাগান হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী শিপন।

এব্যাপারে উপজেলার আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে বলেন, এরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজ করতেন। বৃহস্পতিবার বিকেলে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ঘটনার খবর পেয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর