1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টুইন পিকের রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিল রাজউক - আজকের কাগজ %
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

টুইন পিকের রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিল রাজউক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৯:০৫ এএম
শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডিতে অবৈধ রেস্তোরাঁ উচ্ছেদে আজ সোমবার অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সাত মসজিদ রোডের আলোচিত গাউছিয়া টুইন পিক ভবনের রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে রাজউক। রাজউক সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী, ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁ গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলেছে রাজউক।

রাজউক জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট।

তাজিনা সারোয়ার আরও বলেন, ‘এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারব।’

এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তার ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলো দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন।

এই বিভাগের আরো খবর