1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মাদক-মানবপাচারে শিগগিরই কঠোর অভিযান - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মাদক-মানবপাচারে শিগগিরই কঠোর অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন

টেকনাফে স্মার্ট কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে মাদক, মানবপাচার ও অপহরণের বিরুদ্ধে শিগগিরই কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (সকাল) টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মানবপাচারের জন্য চিহ্নিত পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে অনলাইন জুয়া ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পহেলা বৈশাখ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টেকনাফে স্মার্ট কৃষক কার্ড বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে টেকনাফ সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৬৯৮ জন কৃষক ও কৃষাণীর মধ্যে এ কার্ড বিতরণ করা হয়।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কার্ডপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৪৬৩ জন পুরুষ এবং ২৩৫ জন নারী। পেশাভিত্তিক হিসেবে ১ হাজার ৬৮৩ জন শস্যচাষি, ১০ জন প্রাণিসম্পদ খাতের, ২ জন মৎস্য খাতের এবং ৫ জন লবণ চাষি রয়েছেন। ভূমির ধরন অনুযায়ী প্রান্তিক কৃষকের সংখ্যা সবচেয়ে বেশি—১ হাজার ১০৬ জন। এছাড়া ১২৪ জন ভূমিহীন, ৪২২ জন ক্ষুদ্র, ৪৪ জন মাঝারি এবং ২ জন বড় কৃষক এ তালিকায় অন্তর্ভুক্ত।
মন্ত্রী বলেন, স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকরা সরাসরি সরকারি সহায়তা, কৃষিঋণ এবং সার-বীজসহ বিভিন্ন প্রণোদনা পাবেন, যা কৃষি অর্থনীতিকে শক্তিশালী করবে।
অনুষ্ঠানে তিনি পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার কমানোর আহ্বান জানান এবং শিগগিরই খাল খনন কার্যক্রম শুরু করার কথাও উল্লেখ করেন।
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেন এবং বন্দর সচল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে মানবপাচার ও অপহরণ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *