1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

হেলাল উদ্দিন, টেকনাফ
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৫:২৮ পিএম
শেয়ার করুন

নৌবাহিনীর অভিযানে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ মার্চ) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারিদের একটি আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। একই সঙ্গে উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *