1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টেকনাফের নিরাপত্তা ও নাগরিক সেবা উন্নয়নে ১৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ধর্ষণের শিকার কিশোরীর ছবি তুলে ফেসবুকে দিলেন ওসি মনির! নওগাঁয় বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন আসছে বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত? মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা পরিস্থিতি অনুকূলে, রাজনীতিতে ফেরার চেষ্টা আ.লীগের শরিকদের মোবাইল ফোনে পরিচয়ের ফাঁদে অপহরণ: নারীসহ ৫ জন গ্রেপ্তার বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রথমবারের মতো জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলছে নিবন্ধন

টেকনাফের নিরাপত্তা ও নাগরিক সেবা উন্নয়নে ১৪ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

হেলাল উদ্দিন, টেকনাফ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৭:৫৬ পিএম
শেয়ার করুন

টেকনাফ উপজেলার সার্বিক নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে ১৪ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের নিকট প্রদান করেছেন স্থানীয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, টেকনাফের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনায় স্মারকলিপির একটি গুরুত্বপূর্ণ অংশ ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও স্থানীয় সংসদ সদস্যের (এমপি) কাছেও পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্মারকলিপিতে সেনাবাহিনীর কার্যক্রম আরও সক্রিয় ও বিস্তৃত করা, পুলিশের জনবল বৃদ্ধি, সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা জোরদার, নৌবাহিনী ও কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রাখা, অপহরণ, মানবপাচার, মাদক ও সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনাসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

এছাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, রাতের টহল বৃদ্ধি, যানজট নিরসনে বাস টার্মিনাল ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ভারী যানবাহন চলাচলে সময়ভিত্তিক নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পৌরসভার জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার দাবিও জানানো হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিনিধিরা বলেন, টেকনাফবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে এলাকার জনগণ স্বস্তি ফিরে পাবে এবং জননিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটবে।

তারা আরও জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে দেশের বিভিন্ন স্থানে অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার আহ্বানও জানান তারা।

এই বিভাগের আরো খবর