
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে পরাজয়ের মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে ৫০তম বার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ।
এই পরাজয়ে নিউজিল্যান্ডের সমান ৫০টি ইনিংস হারের রেকর্ডে নাম লেখাল টাইগাররা।
তবে তালিকায় সবার উপরে থাকা ইংল্যান্ড ৮৪২ ম্যাচে ৬৬ বার ইনিংস ব্যবধানে হেরেছে। বাংলাদেশ এই মাইলফলক ছুঁয়েছে মাত্র ১৬৬তম ম্যাচে, যেখানে নিউজিল্যান্ডের লেগেছে ৪৭২ ম্যাচ। শতাংশের হিসেবে বাংলাদেশ তাদের খেলা ৩০.১২ শতাংশ ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে কম ৫.৩০ শতাংশ ম্যাচ হেরে এই তালিকায় সবার নিচে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে ১৩২ ম্যাচের মধ্যে ৩২টিতে (২৪.২৪%) ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে। নিউজিল্যান্ডও ইনিংস ব্যবধানে হেরেছে ৫০ বার।
নাসির খান মারুফখিলের পর উইয়ান মুল্ডার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এক ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেট নেওয়ার বিরল গৌরব অর্জন করলেন। টেস্ট ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। দক্ষিণ আফ্রিকান হিসেবে এই তালিকায় তিনিই প্রথম। ইংল্যান্ডের কিংবদন্তি ইয়ান বোথামের দুবার এই কৃতিত্ব থাকলেও মুল্ডার এখন বিরল অলরাউন্ডারদের ক্লাবের সদস্য। তার অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে হারার পাশাপাশি পেস বোলারদের কাছে নতুনভাবে অসহায়ত্বের পরিচয় দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।