1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ৩:০৯ পিএম
শেয়ার করুন

এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২৮৬ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩১২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৫৯ হাজার  ৪২০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাগে ১৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তিন হাজার ৭৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।

এ ছাড়া দুজন চট্টগ্রাম বিভাগ এবং একজন বরিশাল বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *