বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি তাপমাত্রা শেষ হচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তি: কী ভাবছে ঢাকা-নয়াদিল্লি? গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের ব্যাংক হিসাব নজরদারিতে বিচ্ছেদ ঘটল ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি–ইয়ন ও লি দো–হিউনের ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল প্রেমিক ইমরান কেমন, উত্তর দেবেন স্ত্রী: শিল্পী নরসিংদীতে কলেজ স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ৩৪.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি তাপমাত্রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, আজ বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে এই তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রংপুর, রাজশাহী ও সিলেট অঞ্চলেও তুলনামূলক ঠান্ডা অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিঞা জানিয়েছেন, তাপমাত্রা কমার এই প্রবণতা আগামীকাল বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। এরপর দুই দিন পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে কোনো বৃষ্টিপাত হয়নি, কেবল সিলেটে ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আপাতত আগামী কয়েক দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামী রোববার থেকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ও শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরো খবর