বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
শেষ হচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তি: কী ভাবছে ঢাকা-নয়াদিল্লি? গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের ব্যাংক হিসাব নজরদারিতে বিচ্ছেদ ঘটল ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি–ইয়ন ও লি দো–হিউনের ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন শেখ হাসিনা: আসিফ নজরুল প্রেমিক ইমরান কেমন, উত্তর দেবেন স্ত্রী: শিল্পী নরসিংদীতে কলেজ স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ৩৪.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উড্ডয়নের নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরে অত্যাধুনিক বার্ড কন্ট্রোল প্রযুক্তির নির্দেশ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের

বিচ্ছেদ ঘটল ‘দ্য গ্লোরি’ তারকা লিম জি–ইয়ন ও লি দো–হিউনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘দ্য গ্লোরি’র সেট থেকে শুরু হওয়া প্রেমের গল্প শেষ হলো বিচ্ছেদের মাধ্যমে।

অভিনেত্রী লিম জি–ইয়ন ও অভিনেতা লি দো–হিউন দীর্ঘ প্রায় তিন বছর সাত মাস প্রেমের সম্পর্কে থাকার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে তাঁরা আলাদা হয়েছেন এবং ভবিষ্যতে সহকর্মী হিসেবে একে অপরকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন। এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে। ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ অভিনেত্রীর প্রেম ভাঙল।

নেটফ্লিক্সের সাড়া জাগানো সিরিজ ‘দ্য গ্লোরি’তে কাজ করার সময় লিম ও লি দো–হিউনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এরপর ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। সম্পর্কের কথা স্বীকার করার কিছুকাল পরেই লি দো–হিউন বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন। অভিনেতা সামরিক বাহিনীতে থাকা অবস্থায়ও লিম জি–ইয়ন তাঁর পাশে থেকেছেন। চলতি বছরের জুলাই মাসেও তাঁদের দুজনকে একসঙ্গে গলফ খেলতে দেখা গিয়েছিল, যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তারকা জুটি। এ সময় তাঁদের সম্পর্ক নিয়েও ভক্তদের আগ্রহ ছিল। অনলাইন কমিউনিটিতে তাঁদের গলফ খেলার খবর ছড়িয়ে পড়লে এক প্রত্যক্ষদর্শী লিখেছিলেন, ‘তাঁদের একসঙ্গে বেশ মিষ্টি লাগছিল।’।

অভিনয় ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, অভিনেত্রী লিম জি–ইয়ন ২০১১ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ২০১৪ সালে ‘হিউম্যান অ্যাডিকশন’ সিনেমার মাধ্যমে তিনি আলোচনায় আসেন। তবে ‘দ্য গ্লোরি’ সিরিজের খলচরিত্র ‘পার্ক ইয়োন–জিন’ হিসেবে অভিনয় করে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। তাঁর অন্যান্য কাজের মধ্যে ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’ ও ‘দ্য কিলিং ভোট’ উল্লেখযোগ্য।

অন্যদিকে, অভিনেতা লি দো–হিউনের জন্ম ১৯৯৫ সালের ১১ এপ্রিল। ২০১৭ সালে ‘প্রিজন প্লেবুক’ সিরিজের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিষেক হয়। এরপর ‘হোটেল দেল লুনা’, ‘১৮ এগেইন’ ও ‘ইয়ুথ অব মে’ সিরিজের মতো কাজে অভিনয় করে তিনি প্রশংসিত হন। ‘দ্য গ্লোরি’ সিরিজে ‘জু ইয়ো–জিয়ং’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি পান। ২০২৩ সালে সামরিক দায়িত্ব পালন শুরু করা এই অভিনেতা ২০২৫ সালে সেনাবাহিনী থেকে ফিরে পুনরায় অভিনয়ে ব্যস্ত হয়েছেন।

এই বিভাগের আরো খবর