
গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে থাকা অর্থ জোগানদাতাদের চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির গোয়েন্দা ইউনিটগুলো যৌথভাবে আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক আমলা ও ব্যবসায়ীসহ অন্তত ১০১ জনের ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআরের একাধিক গোয়েন্দা ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিম এই আর্থিক লেনদেনের উৎস ও ব্যবহারের ধরণ অনুসন্ধান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে।
তদন্তাধীন ব্যক্তি ও কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এছাড়া স্থানীয় প্রভাবশালী নেতাদের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন রয়েছেন। আরও যাদের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য—মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, ওই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথ। পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আরও বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গোয়েন্দা জালে নজরদারি করা হচ্ছে। ইউনিটগুলো হলো—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের নাম রয়েছে।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলনের নামে যে সহিংস কর্মকাণ্ড হয়েছে, সেখানে এসব ব্যক্তির মাঠপর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অর্থের বিনিময়ে তারা আন্দোলনকে সহিংস করে তুলেছিলেন কি না, তা ডিজিটাল লেনদেনের মাধ্যমে যাচাই করা হচ্ছে। গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দলের বিক্ষোভ ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি হয়। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় থানার ভেতরে থাকা পুলিশের ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন সরকারি যানবাহন জ্বালিয়ে দেওয়া হয়। এখন সেই সব ঘটনার সাথে জড়িতদের আর্থিক উৎসের সন্ধান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।