1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৮ পিএম
শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা দাঁড়িপাল্লা প্রতীককে ইনসাফের প্রতীক হিসেবে তুলে ধরছে, তারা মূলত স্বার্থান্বেষী। তার ভাষায়, দাঁড়িপাল্লার দুই পাল্লায় একদিকে গোপনে আমেরিকা, অন্যদিকে গোপনে ভারত অবস্থান করছে, যা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ কোনো বিদেশি শক্তির নয়, বরং ইসলামের ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠে পটুয়াখালী–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ও জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেয়নি; তারা প্রচলিত ধারার রাষ্ট্রব্যবস্থার কথাই বলেছে। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছে।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রচলিত আইনব্যবস্থার কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষে উঠেছে, বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে বিদেশে বেগমপাড়া গড়ে উঠেছে এবং দেশের ভেতর থেকেও বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে।

উন্নয়নের ফুলঝুরি দেখানো ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য নয় উল্লেখ করে দলটির আমির বলেন, ক্ষমতার পালাবদলে এক দল এলে অন্য দলকে দেশ ছাড়তে হয়—এই চক্রের অবসান ঘটাতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না।
এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধির আহ্বান জানান এবং নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার ও হাবিবুর রহমান মিসবাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা জোরদারের আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর