1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখার চিন্তা করলে জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে রাখার চিন্তা করলে জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৭:০৫ পিএম
শেয়ার করুন

বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমাদের লড়াই এখনো শেষ হয়নি, আমরা এখনো ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি। নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসনক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে জনগণ মেনে নেবে না।’ তিনি বলেন, ‘১৫ বছর আগে যে তরুণ-তরুণীরা ভোটার হয়েছিলেন তারা আজও ভোট দিতে পারেননি। তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মো. জামাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মুমিনুল হক মুমিন, বিএনপি নেতা ভিপি জহিরুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. নাসির মুন্সী প্রমুখ।

ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘স্বার্থান্বেষী নেতাদের ব্যক্তিগত স্বার্থে বহিষ্কার নাটক আর হুমকি দিয়ে দলের ইমেজ নষ্ট করা হচ্ছে। অথচ কারা আন্দোলন করেছে, মিটিং-মিছিল করেছে, রক্তচক্ষু উপেক্ষা করে জুলুম শাসনের বিরুদ্ধে টকশোয় ঝড় তুলেছে জনগণ তা জানে।’

এই বিভাগের আরো খবর