1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণী স্কুল ছাত্রী - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

দেড় মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণী স্কুল ছাত্রী

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৩:২৩ পিএম
শেয়ার করুন

মান্দায় অপহরণের দেড় মাস পেরোলেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফুফুর বাড়িতে যাওয়ার কথা বলে,ফিরে আর আসেনি মেয়েটি, ৭ম শ্রেণির শিক্ষার্থী সে। অপেক্ষায় থাকতেন মা-বাবাসহ পরিবারের সবাই। কিন্তু গত ২২ মার্চ সেই সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে মেয়েকে খোঁজাখুজিও চলছে।

গত ২২ মার্চ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মেয়ের খোঁজ না পেয়ে কান্নায় বুক চাপড়াচ্ছিলেন মেয়েটার বাবা ও তার পরিবারের লোকজন । এ ব্যাপারে তার দাদা বাদী হয়ে থানায় অপহরণ মামলা করেছেন। গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। তবে অপহরণের ৪৫ দিনে পুলিশ মেয়েটাকে উদ্ধার করতে পারেনি।

নওগাঁর মান্দা গোপালপুর বাজার থেকে এই অপহরণের ঘটনা ঘটে। মামলা, অপহৃত ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ করা হয়। সে তার ফুফুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে (২২শে মার্চ) শুক্রবার সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে বাহির হয় তারপর সে বাড়িতে ফিরে আসেনি।

এ ব্যাপারে অপহৃতার দাদা বাদী হয়ে মান্দা থানায় নলঘর গ্রামের আব্দুল মসজিদ এর ছেলে নিরব ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করলে পুলিশ নিরব কে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. মমিন জানান, অপহৃতার সন্ধান এখনও মেলেনি। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মেয়েটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই বিভাগের আরো খবর