1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশ খাদ্য সংকটের ঝুঁকিতে :আবদুর রব - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

দেশ খাদ্য সংকটের ঝুঁকিতে :আবদুর রব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ ১২:২৮ পিএম
শেয়ার করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সরকারের সার্বিক ব্যর্থতায় জনগণের ক্রয়ক্ষমতা এমন এক পর্যায়ে নেমে গেছে, যা মানুষকে খাদ্য সংকট ও অনাহারের ঝুঁকিতে ফেলছে। এটি দেশের সার্বিক খারাপ অবস্থার খণ্ডচিত্র মাত্র।’

বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে আ স ম রব বলেন, ‘প্রায় প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অপরিণামদর্শী অপকৌশল জনগণকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’

সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ৬ দফা দাবিও উত্থাপন করেন জেএসডি সভাপতি। সেগুলো হলো-

১) সব ধরনের সিন্ডিকেট ও দুর্বৃত্তের লুটপাট ও কারসাজি বন্ধ করা;

২) ভোজ্য তেলসহ খাদ্যসামগ্রীর মূল্য ক্রয়ক্ষমতার নিরিখে নির্ধারণ ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা;

৩) কৃষিপণ্য উৎপাদনে বিদ্যুৎ সার কীটনাশকে পর্যাপ্ত ভর্তুকি ও প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা;

৪)  নিরন্ন, অসহায় ও বিপর্যস্ত কয়েক কোটি মানুষের জীবন সুরক্ষায় রেশনিং ব্যবস্থা চালু করা;

৫) কর্মক্ষম বিশালসংখ্যক যুবক ও বেকারের কর্মসংস্থানের প্রয়োজনে উপজেলা শিল্পাঞ্চল চালু করা; এবং

৬) আপৎকালীন ও সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় ‘খাদ্য নিরাপত্তা’ ব্যবস্থা করা।’

এই বিভাগের আরো খবর