1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬ - আজকের কাগজ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেটানোর হুমকি, এনায়েতুল্লাহ আব্বাসিকে আইনি নোটিশ ‎লক্ষ্মীপুর মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপড়ীন, শিক্ষক কারাগারে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ পুলিশ সদস্য কারাগারে, কঠোর বার্তা আইজিপির চলন্ত বাসে নারীকে ধর্ষণ, টাঙ্গাইলে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড জলবায়ু ও সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসায় স্পিকার নির্বাচনের আগমুহূর্তে ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি রৌমারীতে একই পরিবারের ৪ জনসহ ৫ মৃত্যু, সাত দিন পর পাবনায় আটক ট্রাকচালক বিজিবির অভিযানে ১,৬০০ পিস নেশার ট্যাবলেট ও যৌন সিরাপ জব্দ

দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৪:১১ পিএম
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ১২৩ জনসহ মোট ১ হাজার ২২৭ জনের প্রাণহানি ঘটল। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। রোববার (২৫ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সারা দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন, চট্টগ্রামে ২২৫, সিলেটে ১৩৩, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ৩৯ জন ভর্তি হন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ২১ হাজার ১৬৪ জন, যার মধ্যে ২৩ হাজার ৪০০ জনের হাম নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর