1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

দেশের ৫ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ৩:৩০ পিএম
শেয়ার করুন

তীব্র তাপপ্রবাহের কারণে দেশের পাঁচটি জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ থাকবে। তবে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। জেলাগুলো হলো ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান রয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। এ ছাড়া পরে এই পাঁচ জেলায় কিংবা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এমন অন্যান্য জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত আগামীকাল জানিয়ে দেওয়া হবে।

ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয়। এতে আরও এক সপ্তাহ বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর কথা বলা হয়। সে অনুযায়ী আজ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলেছে। তবে অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাসে এসে অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রামে একজন মাদ্রাসা শিক্ষক গরমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। আরও কয়েক জেলায় শিক্ষকদের অসুস্থ হয়ে পড়ার খবরও সংবাদমাধ্যমে এসেছে।

এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় তাপপ্রবাহের মধ্যে কোন জেলার তাপমাত্রা কেমন, তা জেনে অঞ্চলভেদে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।

এই বিভাগের আরো খবর