1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নওগাঁয় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:২২ পিএম
শেয়ার করুন

নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
৬ মার্চ শুক্রবার বিকেলে ধামইরহাট উপজেলা সদর ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত যুবক ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বাড়িতে পৌঁছে ওই শিশু তার ফুপুকে বিষয়টি জানায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু জার গাফফার জানান, প্রচুর রক্তক্ষরনের ফলে ধর্ষিতা শিশু আয়সা সিদ্দিকার অবস্থা আশংকাজনক।
শিশু ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম নামে ওই যুবকে আটক করার সত্যতা নিশ্চিত করে
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *