1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁর সাপাহারে দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

নওগাঁর সাপাহারে দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রির মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪ ১১:১৩ এএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহারে মাটির দেওয়ালে চাপা পড়ে আব্দুল জলিল (৩৫) নামে এক রাজ মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভাগপাড়ল গ্রামের সাত্তার আলির বাড়িতে রাজ মিস্তির কাজ করতে গেলে অসাবধানতাবশত চাপা পড়ে তার মৃত্যু হয়। নিহত আব্দুল জলিল গোপালপুর ময়নাকুড়ি গ্রামের সেন্টু রহমানের ছেলে। তার স্ত্রী, ১২ বছরের ১ ছেলে ও ১৭ বছরের মেয়ে রয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজনরা জানান, এদিন কাজের উদ্দেশ্যে সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে সাত্তার আলির বাড়িতে রাজ মিস্তির কাজ করতে যায়।
বাড়িওয়ালা জানান, মাটির বাড়িতে প্রায় ২ফিট ইট দিয়ে পাকা করার জন্য দেওয়াল এর গোড়ার কিছু মাটি কেটে সরানোর হচ্ছিল। হঠাৎ করেই কিছু বুঝে উঠার আগেই সেই দেওয়ালটি ভেঙ্গে মিস্তি জলিলের শরীরের উপরে পড়ে। এতে দেওয়ালে চাপা পড়ে মিস্ত্রি আব্দুল জলিল। তাৎক্ষনিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুপুর প্রায় ১টার দিকে সাপাহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোফাজ্জল হোসেন তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ।

এই বিভাগের আরো খবর