1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নগরকান্দায় দুস্থদের তালিকা নিতে সমাজসেবা কর্মকর্তার ১০ হাজার টাকা দাবি - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট বাবর আজমকে বিদেশে একাডেমিতে পাঠানোর পরামর্শ মোহাম্মদ ইউসুফের এনসিপির স্পোর্টস উইংয়ে যোগ দিচ্ছেন নাজমুল আবেদীন ও এম নাজমুল ইসলাম এইচএসসি পরীক্ষায় চরম বিপর্যয়: শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের অভিনব প্রতিবাদ মিরপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্লোরিডায় বিধ্বস্ত ব্যক্তিগত বিমান: পাইলটের শেষ বার্তা ও মর্মান্তিক পরিণতি ১৪ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূর লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি

নগরকান্দায় দুস্থদের তালিকা নিতে সমাজসেবা কর্মকর্তার ১০ হাজার টাকা দাবি

মিজানুর রহমান
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১০:২৪ এএম
শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কাজী নিমেরী উপজেলার দুস্থ ও প্রতিবন্ধীদের তালিকা চাইলেই ১০ হাজার টাকা উৎকোচ দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি উপজেলার নাজমুল তালুকদার নামে এক সমাজসেবক দুস্ত প্রতিবন্ধী অসহায়দের সাহায্য সহযোগীতা করার লক্ষ্যে তার ম্যানেজার ওমর কে পাঠিয়ে নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তার অফিস কার্যলয়ে কর্মকর্তার কাছে উপজেলার দুস্ত প্রতিবন্ধীদের তালিকা চাইলে তিনি ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন।ম্যানেজার কে কর্মকর্তা বলেন তালিকা নিতে সরকারি ফী ২ হাজার টাকা খরচ লাগে। সে সময় তালিকা না নিয়ে পাঠানো প্রতিনিধি জনৈক সমাজ সেবক এর বাড়িতে যায়।রাতেই ফোনের মাধ্যমে তালিকা নিতে ১০ হাজার টাকা লাগার বিষয় ক্লিয়ার করতে কর্মকর্তাকে ফোনে অবগত করলে সমাজসেবা কর্মকর্তা তার ব্যবহৃত মোবাইল ফোন এর( ওয়াট সাফ) এ প্রতিনিধির ওয়াট সাফে মেসেজ করে তাতে তার বিকাশ নাম্বার দিয়ে কর্মকর্তা লিখেছেন ২ হাজার টাকা সরকারি ফী ও অফিস খরচ ৮ হাজর টাকা পাঠিয়ে দেন এবং বিষয়টি গোপন রাখবেন। ভুক্তভোগী ম্যানাজার ওমর স্হানীয় একটি দৈনিক পত্রিকা অফিসে এসে কর্মকর্তা টাকা চাওয়ার বিষয় অভিযোগ করেন। এবং টাকা ছাড়া দুস্থদের তালিকা পাওয়া যাবেনা বলে জানান।
অভিযোগ পর সমাজসেবা অফিসে গিয়ে কর্মকর্তার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিক এর প্রশ্নের জবাবে বলেন তালিকার কাগজপত্র নিতে গেলে সরকারি খরচ লাগে তবে কতটাকা খরচ লাগবে তিনি কোন সুউত্তর দিতে পারেনি।এছাড়া টাকা চাওয়া বিষয় তিনি অস্বীকার করেন।উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানান সমাজসেবা কর্মকর্তার যোগদানের পর থেকেই অফিসে বসে বিভিন্ন অনিয়ম করায় জনসাধারণের ভোগান্তি যেন বিষফোড়ায় পরিনতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন যদি সমাজসেবা কর্মকর্তা তালিকা নিতে ১০ হাজার টাকা চাওয়ার বিষয় প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরো খবর